ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:৫৩ এএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ১২ বছরের এক শিশু। এরি মধ্যে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুলাল খন্দকার, তার স্ত্রীও স্বীকার করেছেন স্বামীর অপকর্মের কথা।

ধর্ষণের শিকার হয়ে আট মাসের অন্তঃসত্ত্বা শিশুটিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সেখানে করা হয়েছে নানা পরীক্ষা-নিরীক্ষা।

ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ছেন। তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বাবা ও স্বজনরা। সামনের কঠিন সময়ের কথা ভেবে এক রকম বাকরুদ্ধ তারা।

আগে থেকেই কঠিন পরিস্থিতি মধ্যে বড় হতে হচ্ছিলো শিশুটিকে। আড়াই বছর বয়সে সংসার ছেড়ে চলে যায় তার মা। তখন থেকে তাকে লালনপালন করে আসছেন দাদি।

আর পেশাগত কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকে বাবা। সেই সুযোগে শিশুটিকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে তিন সন্তানের জনক প্রতিবেশী দুলাল খন্দকার।

ভুক্তভোগী শিশু ও দাদির সঙ্গে কথা বলেন জানা গেছে, গত ১৭ মার্চ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এরপরই ধর্ষণ ও অন্তঃসত্ত্বার খবর জানাজানি হয়।

এরপর মামলা তার বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন দুলাল খন্দকার।

অভিযুক্ত দুলালের স্ত্রীও স্বীকার করেছেন তার স্বামীর অপরাধের কথা। তবে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেছিলেন স্থানীয় এক ইউপি সদস্য। যদিও এখন তা অস্বীকার করছেন তিনি।

এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে আত্মীয় স্বজন ও স্থানীয়রা। এমন বর্বরতার জন্য তারা আপোস-মীমাংসার বদলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

আরবি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর