গলাচিপায় ডায়রিয়ায় শিশুমৃত্যু, হাসপাতালে ছয় গুণ রোগী

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ পিএম

অতিরিক্ত গরম ও ভ্যাপসা আবহাওয়ায় পটুয়াখালী গলাচিপা উপজেলায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এরই মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১ বছরের এক শিশু মারা গেছে। গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ২১ জন। ১৯ শয্যার হাসপাতালটিতে এখন রোগীর সংখ্যা ১১৯।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির নাম মিম (১১)। সে সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী গ্রামের মো. আইয়ুব মাতবারের মেয়ে। সে দক্ষিণ চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

চাচা আনছার মাতবার জানান, মিমি ডায়রিয়ায় আক্রান্ত ছিল। শুক্রবার দুপুরে কয়েক বার বমি করার পর নিস্তেজ হয়ে পড়ে। সন্ধ্যায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

শনিবার সরেজমিন, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৯ জন রোগী দেখা গেছে। যা শয্যার চেয়ে ছয় গুণ বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নামে ৫০ শয্যা হলো প্রকৃত পক্ষে এতে রয়েছে ১৯ বেড।

প্রতিদিন ১৫-২০ জন নতুন রোগী ভর্তি হচ্ছে। ফলে রোগীর চাপ সামলাতে চিকিৎসক, নার্সদের হিমশিম খেতে হচ্ছে। ধারণ ক্ষমতার ছয় গুণ রোগী ভর্তি থাকায়  হাসপাতালের মেঝে ও বারান্দায় তিল পরিমাণ ঠাঁইও নাই। হাসপাতালের আউটডোর থেকে চিকিৎসা নিচ্ছে বেশ কিছু রোগী। ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। এছাড়া নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে, এমন রোগীর সংখ্যাও কম নয়। 

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২১ জন ভর্তি হয়েছে। এছাড়া গত সাত দিনে ১১৫ জন এবং এক মাসে ৪১৫ জন রোগী ভর্তি হয়েছে।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন জানান, এ মৌসুমে ডায়রিয়ার প্রকোপ রয়েছে। এ ধরনের রোগ দেখা দিলে বার বার খাবার স্যালাইন দিতে হবে। একই সঙ্গে অসুস্থ ব্যক্তিকে দ্রুত উপজেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। 

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর