বরিশালে ঈদে আগে সড়কের ঝরলো চার প্রাণ

আপডেট : ১৬ জুন ২০২৪, ১২:৫৪ পিএম

বরিশালে ঈদের আগের দিন আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরলো চারটি প্রাণ। যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ট্রাকের সঙ্গে দুর্ঘটনা দুটিতে আহত হয়েছেন আরও আট জন। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন।

রোববার সকালে বরিশাল বিমানবন্দর থানার কাছে এবং শনিবার দিবাগত রাত তিনটার দিকে রায়পুরায় আলাদা এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার কাছে দুর্ঘটনায় নিহতরা হলেন- বেপারী পরিবহনের সহকারী সোহাগ। অন্যজন ওই বাসটির সুপারভাইজার, তবে তার নাম জানা যায়নি।

আর রায়পুরা সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক আল-আমীন এবং যাত্রী আলতাফ হোসেন। 

মোংলা থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ে আসা ট্রাকের মালিক মহিউদ্দিন খান জানান, সকাল সাড়ে ছয়টায় বরিশালের বিমান বন্দর থানার কাছে পৌঁছালে পেছন থাকা ঢাকা থেকে আসা বেপারী পরিবহনের গাড়ি ধাক্কা দেয়। এতে করে সড়কের পাশের ডোবায় বাস ও ট্রাক পড়ে যায়। এসময় বেপারী পরিবহনের দুই জন নিহত হয়। আহত হয় আট যাত্রী। 

হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রীরা বলেন, বেপারী পরিবহনের চালক ঘুমিয়ে পড়া এবং গাড়ির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ আলম চৌধুরী জানান, বাসটি একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

অপরদিকে বরিশাল ঝালকাঠী মহাসড়কের রায়পুরা নামক স্থানে রাত তিনটার দিকে সিএনজিচালিত অটোরিকশা এবং বাসের সংঘর্ষ হয়। এতে অটোর চালক আল-আমীন এবং যাত্রী আলতাফ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মানসী বৈদ্য জানান, দুর্ঘটনায় রাত থেকে এখন পর্যন্ত মৃত অবস্থায় তিন জনকে জরুরি বিভাগে নিয়ে এসেছে। এছাড়া একজন হাসপাতালে আনার পর মারা গেছেন। আহতদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর