সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৪:২৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি অফিসে হামলা ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর, লুটপাটের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন।

মহিববুর রহমান ছাড়াও মামলাটির উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান, চকামইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর ওরফে কেরামত হাওলাদার, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তারেকুজ্জামান, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবীর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী।

এ মামলায় ৫১ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে ৩০ আগস্ট রাত আটটায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর হুকুমে আসামিরা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে বোমা ও ককটেল বিস্ফোরণ করে। এসময় বিএনপির নেতাকর্মীদের মারধর ও অফিসের চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। বিএনপি কার্যালয়ের টিভিসহ সকল সিলিং ফ্যান লুট করে নিয়ে যায়। এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়।

এজাহারে আরও বলা হয়, মামলার বাদি কলাপাড়া থানায় খবর দিলে পুলিশ ওই সময় ঘটনাস্থল ঘুরে চলে যায়, তখন কোনো আইনি পদক্ষেপ নেয়নি তারা।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, মামলার পরেই পুলিশ আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।

গত ৫ আগস্টের পর মামলার এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর