পটুয়াখালীতে সাবেক পৌর মেয়রসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সদ্য সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ ৪২ জন দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার মোস্তফা আকন বাদি হয়ে রোববার দুপুরের দিকে পটুয়াখালী সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শোয়েব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ আরিফসহ অন্যান্যরা।

আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে বাদি মোস্তফা আকন কলেজ রোডস্থ বনানী এলাকায় বিএনপি কার্যালয়ে গেলে আসামিরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু বাদি চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে মারধর করে এবং তার সঙ্গে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং এক সপ্তাহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আসামিদের হুমকি-ধামকি ও প্রাণনাশের ভয়ে মামলা করতে বিলম্ব হয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ জসীম জানান, চাঁদাবাজি ও মারধরের মামলা রুজু হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।

এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়াসহ ১৯ জনের বিরুদ্ধে রোববার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালতে অপর একটি মামলা হয়েছে।

শহরের সদর রোড এলাকার ব্যবসায়ী মেসার্স রশ্মি ইলেকট্রনিক্সের মালিক রেজাউল হক বাচ্চু এ মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন তিনি।

সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, পটুয়াখালীবাসীর সুখ-দুঃখে, শহরের উন্নয়নে এবং সকল ভালো কাজে আমরা ছিলাম। আমাদের ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি গ্রুপ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির জন্য মামলা করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

একাত্তর/আরএ
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর