দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে নৌবাহিনীর অভিযান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অভিযান চালিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাহেরচর বাজারে এ অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চলে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং নৌবাহিনীর রাঙ্গাবালীতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মহসিন কবির মৃধার নেতৃত্বে অভিযান হয়। অভিযানে খুচরা বাজারে মাছের অতিরিক্ত দাম রাখা এবং ওজনে কম দিয়ে ভোক্তা ঠকানোর অভিযোগের সত্যতা পাওয়ায় আট মাছ ব্যবসায়ীসহ ৯ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মধ্যস্বত্ত্বভোগীদের সিন্ডিকেট জেলেদের কাছ থেকে কম টাকায় মাছ কিনে ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করে। এতে ভোক্তারা বঞ্চিত হয়। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, মাংসের দোকানেও বেশি দামে মাংস বিক্রির অভিযোগ ছিলো। মাছ-মাংসের কিছু দোকানে মাপার যন্ত্রে সমস্যা দেখা গেছে। তারা এর মাধ্যমে ভোক্তাকে ওজনে কম দিতো। সেসব জব্দ করা হয়েছে। সবাইকে নিয়ম মেনে যথাযথভাবে ব্যবসা করতে বলা হয়েছে।

একাত্তর/আরএ
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর