‘সুবিধাবাদীদের ঠিকানা জাতীয়তাবাদী দলে হবে না’

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১১:২৪ পিএম

দুর্দিনে যারা দলীয় নেতাকর্মীর পাশে ছিলেন, নির্যাতনের শিকার কর্মীদের খোঁজ নিয়েছেন; তাদেরই দল বিবেচনা করবে। কোনো আগন্তুক, সুবিধাবাদী বা অন্য দলের ভাড়াটিয়াদের ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।

শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে লিফলেট বিতরণের শেষে পথসভা এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে এই বার্তা পৌঁছে দিয়ে তিনি বলেন, আপনাদের পাশে সার্বক্ষণিক কে ছিলেন, তা আপনারাই ভালো জানেন। আপনাদের চাওয়া দল মূল্যায়ন করবে।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. মাহবুব ফরাজী, সদস্য রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার প্রমুখ। 

দলটির সূত্র জানিয়েছে, রাষ্ট্র সংস্কারের লক্ষে তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের ধারাবাহকিতায় কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় যুবদল পটুয়াখালী সদরের, স্বেচ্ছাসেবক দল গলাচিপা-দশমিনায় এবং ছাত্রদল কলাপাড়া-কুয়াকাটা লিফলেট বিতরণ ও তারেক রহমানের ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য পথসভায় তুলে ধরছেন।  

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর