অন্তত দুই বছর থাকবে এই সরকার, এরপর নির্বাচন: নূর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাতারাতি নির্বাচন হয়ে গেলে এই সিস্টেমের পরিবর্তন হবে না। এইজন্য আমরা বলছি এই সরকারকে অন্তত দুই বছর থেকে সেই পরিবেশটা তৈরি করতে হবে।

শুক্রবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে অসহিষ্ণুতা আছে। আমরা একটি নিরপেক্ষ প্রশাসন আশা করি। 

নুরুল হক নূর বলেন, আমরা সবাই যার যার সুবিধা পদ-পদবি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু যে মানুষগুলো জীবন দিলো, তাদের পরিবারের খোঁজ খবর ওইভাবে তারা নিচ্ছে না। রাজনৈতিক দলগুলোর কথা বলছে। শহীদ পরিবার অভিযোগ করেছে পুলিশ শহীদের কাগজ নিতে এক হাজার টাকা চেয়েছে এটা খুবই হতাশাজনক।

তিনি বলেন, আমি আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিবো।

সভায় আরো বক্তব্য রাখেন শহীদ আতিকের বাবা শাহ আলম হাওলাদার, শহীদ সাগর গাজীর ভাই সোহাগ গাজী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার ও গলাচিপা উপজেলা শ্রমিক অধিকারের সদস্য সচিব আমীর হোসেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন মেজর মুহিত, গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান, গলাচিপা উপজেলা জামায়েতের আমির জাকির হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়াসহ শহীদ পরিবারের সদস্যরা।

একাত্তর/আরএ
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর