দ্বিতীয় বিয়ে করতে না পেরে স্ত্রীকে হত্যা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

দ্বিতীয় বিয়ে করতে না পেরে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার দিনগত রাতে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর জাহান বেগম (৪০) নুর মোহাম্মদ মুন্সীর (৪৫) স্ত্রী।

অভিযুক্ত স্বামী নুর মোহম্মদকে রোববার সকালে পটুয়াখালী সদর থানা পুলিশ আটক করে। নিহত নুর জাহানের দুই ছেলে-মেয়ের মধ্যে মেয়ে মোসা. রাবেয়া বেগমের বিয়ে হয়েছে। ছেলে মো. বেল্লাল মুন্সী (২৩) একই বাড়িতে বসবাস করেন।

নিহতের ছেলে বেল্লাল জানান, তার বাবা নুর মোহম্মদ কখনো রিকশা চালাতেন, কখনো নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। বেশ কিছুদিন ধরেই তার বাবা-মার মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। বাবার দ্বিতীয় বিয়ের ইচ্ছার কারণেই বিরোধ তৈরি হয়।

তিনি জানান, তার বাবা মাকে প্রায়শই মারধর করতেন। ঘটনার দিন তিনি তার মায়ের চিৎকারে রুমে গিয়ে তার মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে। এসময় হত্যায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী নুর মোহম্মদকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একাত্তর/আরএ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর