উৎপাদনে পটুয়াখালীর দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে। একই সঙ্গে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর তীরে নির্মিত ‘আরএনপিল পটুয়াখালী ১৩২০’ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটির আংশিক ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে এই বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন এই খবর জানান।  

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে মার্চ মাসে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এছাড়া জুনের মধ্যে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে। 

বিদ্যুৎ কেন্দ্রটির দুইটি ইউনিট পুরোপুরি উৎপাদনে থাকলে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ এখান থেকে পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। যার ফলে পরিবেশের ওপর এর তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়বেনা।

এ ব্যাপারে আরএনপিএল পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম বলেন, আমরা আজ অত্যন্ত আনন্দিত। ২০১৪ সাল থেকে কেন্দ্রটি প্লানিং পর্যায়ে ছিল। তারপর থেকে দীর্ঘ সময় ধরে কাজ করছি। অনেক বাধা-বিপত্তি পেড়িয়ে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হলো। টেস্টিং-কমিশনিং শেষে মার্চে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিট উৎপাদনের টার্গেট আছে। দ্বিতীয় ইউনিট জুন মাসের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা আছে।

সংশ্লিষ্টরা জানান, উৎপাদনে যাওয়ার আগেই বিদ্যুৎ কেন্দ্রের জন্য জেটি নির্মাণ, কুলিং টাওয়ার, ওয়াটার ফিড, কনভেয়ার বেল্ট, টারবাইন, চুল্লি, কোল্ডস্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার, ট্রান্সফরমার ও জেনারেটর স্থাপনসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। 

গত বছরের ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুত করা হয়। ওই ইউনিটের সব ধরণের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছিল। 

২০১৯ সালের ৩১ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে ‘আরএনপিএল পটুয়াখালী ১৩২০’ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।

আন্তর্জাতিকমানের অত্যাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় ধরা হয় ২৭ হাজার কোটি টাকা। 

পাঁচ বছর চার মাস নির্মাণ কাজের পর কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো। এটি পটুয়াখালীতে নির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ থেকে এর দূরত্ব প্রায় তিন কিলোমিটার। 

আরএনপিএল পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে থাকতে প্রতিদিন ১২ হাজার মেট্রিকটন কয়লা প্রয়োজন হবে। পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ও লাইম স্টোন মজুদ রয়েছে। সম্পন্ন হয়েছে বাণিজ্যিক উৎপাদনের জন্য দরকারি কয়লা আমদানির চুক্তি। প্রথম ইউনিটের উৎপাদনের জন্য এক লাখ ২৫ হাজার মেট্রিকটন কয়লা কোল্ডইয়ার্ডে মজুদ রয়েছে। চলতি জানুয়ারি মাসে তিনটি জাহাজে আরও এক লাখ ৬৫ হাজার মেট্রিকটন কয়লা আসবে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর