মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলা-লুট, তিন জেলে গুলিবিদ্ধ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম

পটুয়াখালীতে বঙ্গোপসগারে একটি মাছ ধরার ট্রলারে হামলা ও লুটপাট চালিয়েছে জলদস্যুরা। এসময় জলদস্যুদের ছোড়া গুলিতে তিন জেলে আহত হয়েছেন।

জেলের দাবি, এসময় জলদস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় তিন লাখ টাকার ইলিশ, ১২টি মোবাইল ফোন, জ্বালানি তেল লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে তীরে ফেরার পথে পায়রা বন্দর এলাকায় এফবি মা নামের মাছ ধরার ট্রলারে এই ঘটনা ঘটে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক তাদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

আহত জেলেরা হলেন- কলাপাড়ার মহিপুর থানার বিপিনপুর গ্রামের জালাল শরীফ, শাহ আলম ও মিজানুর রহমান। এদের মধ্যে জালাল শরীফের চোখে গুলি লেগেছে। অন্য দুজনের শরীরে একাধিক বুলেটের আঘাত রয়েছে। 

এফবি মা ট্রলারের মাঝি সরোয়ার হোসেন জানান, ট্রলারে ১৩ জন জেলে ছিলো। ওই রাতে তীরে ফেরার পথে পায়রা বন্দর এলাকায় পৌঁছালে একদল জলদস্যু তাদের ট্রলারে বন্দুক দিয়ে ছড়রা গুলি চালায়। এলোপাথাড়ি গুলিতে ট্রলারে থাকা তিন জেলে গুলিবিদ্ধ হন।  গভীর সমুদ্র থেকে দুপুরে ফিরেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান, সাগরে ডাকাতি ও গুলিতে আহতদের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর