‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত বাংলাদেশকে মরুভূমি বানিয়েছে’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত বাংলাদেশকে মরুভূমি বানিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বরগুনা জেলা শাখার সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ব্যবসার নামে আমাদের শোষণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ নিয়ে কেউ ছিনিমিনি করলে সহ্য করা হবে না।

বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী।

বক্তারা বলেন, এদেশ আমরা রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, ছিনিমিনি খেলার জন্য নয়। হাসিনার সরকার আমাদের অনেক নির্যাতন, নিপীড়ন করেছে। এই দেশে একদল চায় দ্রুত নির্বাচন, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। সংস্কার শেষেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

একাত্তর/আরএ
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর