গুলি থেকে রক্ষা পাওয়া পাখিটি কেটে মাংস ভাগ, উল্লাস

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৩৫ পিএম

একটি আহত প্রাণির পরিণতি কতোটা খারাপ হতো পারে তা করে দেখালো বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের কিছু মানুষ। বিলুপ্ত প্রায় একটি মদনটাক পাখি শিকারির গুলিতে আহত হয়ে আশ্রয় নিতে এসে বসেছিল একটি ফসলের মাঠে। খবরটি কানে যায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, পরিবেশ কর্মী ও বনবিভাগের কানে। কিন্তু ওই পরিবেশ কর্মীরা আসার আগে ইউপি সদস্যর নেতৃত্বে আরও কিছু মানুষ ডানায় গুলিবিদ্ধ আহত পাখিটি কেটে মাংস ভাগাভাগি করে উল্লাস করেন।  

সোমবার (১০ মার্চ) সদরের বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া হাই স্কুল সড়ক (কানার বাড়ি) এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত পাখিটি কাটার নেতৃত্ব দেন ইউপি সদস্য সাইফুল ইসলাম ও ওই এলাকার বাসিন্দা আব্বাস মিয়া ও মনির খলিফা। ঘটনাটি পাঁচ কান হতেই তারা সবাই গা ঢাকা দিয়েছেন। বন্ধ রয়েছে তাদের মোবাইল ফোনও।

ঘটনাস্থল থেকে বন বিভাগের কর্মকর্তারা জানান, সকালে তেঁতুলবাড়িয়া নদীর পাড়ে একটি ফসলি মাঠের পাশে কিছু শিশু খেলছিলো। এসময় ডানায় গুলিবিদ্ধ অবস্থায় মদনটাক পাখিটি আহত হয়ে আশ্রয় নেওয়ার জন্য নদীর পাড়ে বসে। শিশুরা আব্বাস মিয়াকে জানালে সে ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মনির খলিফাকে সাথে নিয়ে পাখিটিকে ধরে নিয়ে জবাই করে। এসময় এলাকার লোকজন জড়ো হলে তারা মাংস ভাগাভাগি করে উল্লাস করে। 

ডানায় গুলির আঘাতে আহত মদনটাক পাখিটি এতোক্ষণে হয়তো অনেক বাড়ির কড়াইয়ে। ছবি: একাত্তর

বন ও পরিবেশ কর্মী আরিফ রহমান একাত্তরকে বলেন, মদনটাক পাখিটি গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে আশ্রয় নিতে গিয়ে গ্রামবাসীর হাতে প্রাণ হারালো। সবার সামনে একটি আহত পাখি জবাই করে উল্লাস করা হয়। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে এই জঘন্য কাজ সংঘটিত হয়েছে। এই দায় সবার। 

এদিকে এই ঘটনার পর গা ঢাকা দিয়েছেন ইউপি সদস্য সাইফুল ইসলামসহ অন্যরা। মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যাচ্ছে।  

বরগুনা সদরের বিট অফিসার জালাল আহমেদ খান ঘটনাস্থলে গিয়ে একাত্তরকে জানান, সড়ক পথ ভাঙা থাকায় আমাদের পৌঁছাতে সময় লেগেছে। তবে আমরা পৌঁছানোর আগেই পাখিটি জবাই করে হত্যা করে মাংস ভাগ করে নিয়েছে এলাকার লোকজন। আমরা তথ্য সংগ্রহ করছি, পাশাপাশি আলামত জব্দের চেষ্টা করছি। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

একাত্তর/এসি
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর