পটুয়াখালীতে জুলাই শহীদের সন্তানকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০১:৩৩ পিএম

পটুয়াখালীর দুমকিতে জুলাই-আগস্ট আন্দোলনে এক শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনেক গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দাবি করা হচ্ছে, গ্রেপ্তার তরুণটি ওই ঘটনার মূলহোতা। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত দুই জন গ্রেপ্তার করা হলো।

শুক্রবার (২১ মার্চ) ভোরে পিরোজপুরের নাজিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই তরুণের নাম সিফাত মুন্সি (১৯)। 

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম বলেন, গোপন খবরে এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৮ মার্চ সন্ধ্যা রাতে দুমকির পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামে নানাবাড়ি যাওবার পথে স্থানীয় দুই তরুণ ওই মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরের দিন ১৯ মার্চ ভিকটিম বাদি হয়ে দুমকি থানায় মামলা করে। ওই দিন শাকিব মুন্সি নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর আরেক জনের গ্রেপ্তার খবর এলো।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর