স্ত্রীর স্বর্ণ চুরির মামলায় স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:৪৭ এএম

পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা চুরির ঘটনায় স্ত্রী চম্পা বেগমের দায়ের করা মামলায় স্বামী নাসির উদ্দিন মোল্লাকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২২ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি দল গলাচিপা উপজেলার শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নাসির উদ্দিন গলাচিপা উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের আতাহার মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চম্পা বেগম বর্তমানে তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্বামী এবং মাঝেমধ্যে তার বাড়িতে যাতায়াত করতেন।

গত ২০২৪ সালের ২২ নভেম্বর নাসির উদ্দিন তার স্ত্রীর বাসায় আসেন এবং ৫ দিন অবস্থান করে ২৬ নভেম্বর চলে যান। এরপর চম্পা বেগম দেখতে পান, তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ার ভাঙা এবং সেখান থেকে স্বর্ণের হার, চেইন, কানের দুল, ডায়মন্ড গয়না ও ৪০ হাজার সৌদি রিয়াল চুরি হয়েছে।

এ ঘটনায় চম্পা বেগম তার মেয়েকে জানালে তিনি নাসির উদ্দিনকে ফোন করেন। তখন নাসির উদ্দিন চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর ফেরত দেননি।

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় চম্পা বেগম দণ্ডবিধির ৩৮০/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৮/২০২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৮ কে অভিযুক্তকে গ্রেফতারের অনুরোধ জানালে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এটি একটি আলোচিত চুরির মামলা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট তাকে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গ্রেপ্তার নাসির উদ্দিনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

একাত্তর/আরএ
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর