৩৪ কেজির একটি মাছ বিক্রি হলো সাড়ে তিন লাখে

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৪৭ পিএম

বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা (বিএফডিসি) আলম মিয়ার আড়তে মাছটি বিক্রি হয়। 

এর আগে ২০ মার্চ পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাইফ-২ ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। 

ওই ট্রলারের মাঝি জামাল বলেন, গত বৃহস্পতিবার ট্রলারে ১৫ জন জেলে নিয়ে মাছ শিকারের জন্য সাগরে যাই। প্রথমে দুই-তিন দিন জাল ফেললে দুই একটি ছোট ও মাঝারি আকৃতির বিভিন্ন মাছ পেলেও বড় কোনো মাছ জালে দেখা মেলেনি। পরে রোববার ৩৪ কেজি ওজনের ভোল মাছটি জালে আটকা পড়ে।

আড়তদার আলম মিয়া বলেন, ট্রলারটি পাঁচ দিন সাগরে অবস্থান করার পর মঙ্গলবার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে (বিএফডিসি) আসে। এখানে আসার পর খোলা ডাকে মৎস্য পাইকার মো. হানিফ সাড়ে তিন লাখ টাকায় কিনে নেন। 

হানিফ মিয়া বলেন, চট্টগ্রামে এই মাছের চাহিদা বেশি। তাই কিনেছি। আমি ওখানেই বিক্রি করবো। 

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে এখন জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। এই ভোল মাছ বিদেশে রপ্তানি হয়ে থাকে। যার কারণে এ মাছের দাম ও চাহিদা খুব বেশি। আর বিদেশে এ মাছের উপকরণ দিয়ে সার্জিক্যাল অপারেশনের সুতা, প্রসাধনী ও ওষুধ তৈরিতে ব্যবহার হয়। এই মাছের চাহিদা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ অনেক রাষ্ট্রেই রয়েছে। 

একাত্তর/এসি
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
বরগুনায় গৃহবধূকে হত্যায় স্বামী, সতিনসহ তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এই রায় দেন। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর