পায়রা বন্দরের প্রথম টার্মিনাল চালু আগামী বছরের জুলাইয়ে

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:৩৭ পিএম

আগামী বছরের জুলাইয়ে নিজস্ব প্রথম টার্মিনাল চালুর মধ্যমে পায়রা বন্দরের পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল।

তিনি বলেন, নিজস্ব টার্মিনাল এখনও চালু না হলেও পায়রা বন্দর এরই মধ্যে ৫২৯টি বৈদেশিক ও তিন হাজার ৪২৬টি দেশীয় লাইটারেজ জাহাজ হ্যান্ডেল করেছে। এর মাধ্যমে সরকার প্রায় দুই হাজার ৭৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে।

বুধবার (২৫ জুন) দুপুরে পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বন্দরটির পিপিএফটি টার্মিনাল ভবনে পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অংশীজনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।

সভায় বন্দরের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী অংশীজন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল বলেন, নিজস্ব  প্রথম টার্মিনাল ও জাহাজ হ্যান্ডেলিংয়ের যাবতীয় অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। টার্মিনাল সংযোগ সড়ক ও সেতু নির্মাণ শেষে ২০২৬ সালের জুলাই মাস নাগাদ বন্দরের প্রথম টার্মিনাল সম্পূর্ণরূপে চালু  হবে। 

বন্দর চেয়ারম্যান বলেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ খুব শিগগিরই শুরু হচ্ছে। এছাড়া পায়রা বন্দরের আশেপাশে শিল্পখাতে বড় বিনিয়োগ হয়েছে এবং আরও বিনিয়োগের আগ্রহ রয়েছে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের।

চেয়ারম্যান বলেন, বন্দর ও বন্দরনির্ভর শিল্প-প্রতিষ্ঠান চালু হলে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সভায় বক্তব্য রাখেন বাণিজ্য ও বন্দর সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, পায়রা বন্দর প্রতিষ্ঠার পর থেকে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। পায়রা বন্দর আমদানি-রপ্তানির নতুন হাবে পরিণত হবে। এ বন্দর দক্ষিণাঞ্চলের উন্নয়নের আঞ্চলিক সহায়ক কেন্দ্র হতে পারে। 

একাত্তর/এসি
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টির কারণে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা...
পায়রা বন্দরে নির্মাণাধীন একটি সেতুর শার্টার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের মধ্যে দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে উপজেলা স্বাস্থ্য...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর