সংখ্যালঘু নির্যাতন মামলায় অব্যাহতি পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। আদালতের তথ্য বলছে, স্থান, সময় ও ম্যানার ঠিক না থাকা, মেডিক্যাল সার্টিফিকেট ও আহতদের স্থির চিত্র ও বর্ণনা না থাকায় মামলার দায় থেকে আলতাফ হোসেন চৌধুরীসহ সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইউছুফ হোসেন এক আদেশে এ মামলা থেকে আলতাফ হোসেনসহ মামলার অপর ১৩ আসামিকে অব্যাহতি দিয়েছেন।

মামলার আদেশ ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী ও আলতাফ হোসেন চৌধুরী এক প্রতিক্রিয়ায় জানান, মামলাটি এটি ছিলো উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও হয়রানীমূলক। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতাদের চাপের কারণে মামলাটি করা হয়েছিলো। বিচার ব্যবস্থা স্বাধীন হওয়ায় ন্যায় বিচার পেয়ে তারা সন্তুষ্ট।

এদিকে মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের মধ্য রামপুর গ্রামে আলতাফ হোসেন চৌধুরীর হুকুমে অন্য আসামিরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, কুপিয়ে জখম ও ভয় দেখায়। ১১  বছর বছর পর ২০১৩ সালের ১৭ জুলাই স্থানীয় কিরণ সরকার বাদি মামলাটি দায়ের করেন। মির্জাগঞ্জ থানা পুলিশ ২০১৭ সালের ১৮ জুলাই মির্জাগঞ্জ আদালতে চার্জশিট দাখিল করে। সেখান থেকে বিচারের জন্য পটুয়াখালী চিফ জুডিশিয়াল আদালতে বিচারের জন্য মামলাটি বদলি হয়ে আসে। আজ ছিলো অভিযোগ গঠনের তারিখ। আসামি পক্ষের আইনজীবীরা ফৌজদারি কার্যবিধির ২৪১/ক ধারায় অব্যাহতির আবেদন করেন। পরে বিচারক মামলা পর্যালোচনা করে ঘটনার টাইম, প্লেস ও ম্যানার ঠিক না থাকা, মেডিক্যাল সার্টিফিকেট ও আহতদের স্থির চিত্র ও বর্ণনা না থাকায় মামলার দায় থেকে সবাইকে অব্যাহতি দেন। 

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর