পটুয়াখালীতে মৎস্য বিভাগের টিমের ওপর জেলেদের হামলা

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম

পটুয়াখালীর মা ইলিশ সংরক্ষণ অভিযানে যাওয়া মৎস্য বিভাগের টিমের ওপর সংঘবদ্ধ জেলেদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে জেলার দুমকি উপজেলার পায়রা নদীর পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের বিশ্বাসবাড়ী ঘাট এলাকায় ঘটনা ঘটে। 

উপজেলা মৎস্য বিভাগ জানায়, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে নদীতে অভিযান চালায়। এ সময় অভিযানে থাকা কর্মকর্তারা কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে আলগি এলাকার কিছু জেলে ও তাদের স্বজনরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ট্রলারের দিকে হামলা চালায়। তারা পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের লক্ষ্য করে ইটও নিক্ষেপ করে।

হামলার মুখে অভিযানের ট্রলারটি নদীর আলগি চরে নিরাপদ দূরত্বে সরে গিয়ে অবস্থান নেয়। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। তবে তারা মাছধরা দুটি নৌকা জব্দ করতে সক্ষম হয়। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ অভিযান টিমকে উদ্ধার করে।

দুমকি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  মাহফুজুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পায়রা নদীতে অভিযানে এই ঘটনা ঘটে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত বছর একই অভিযান চলাকালে ওই এলাকার সংবাদ সংগ্রহকালে একাত্তর টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধির ওপর চড়াও হয়ে তাকে অবরুদ্ধ করার চেষ্টা চালায় সেখানকার জেলেরা। 

সংশ্লিষ্টরা বলছেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী জেলায় চলছে ২২ দিনের বিশেষ অভিযান। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধের কারণে অভিযান কার্যক্রমে ঝুঁকি দেখা দিচ্ছে। 

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর