হুমকি-ধমকি দিয়ে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: নুর

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

হুমকি-ধমকি দিয়ে জনপ্রতিনিধি হবার দিন শেষ। জনগণের ভোট ছাড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা জাতীয় সংসদের কোনো পদে কেউ আর আসতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১৯ নভেম্বর) পটুয়াখালীর দশমিনায় গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সামনের জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে—আগামী বাংলাদেশ কোন পথে অগ্রসর হবে।

বিগত ৫০ বছরের রাজনীতিকে ‘ধর, মার, খাও ও লুটপাটের রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করে নুর বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত অনেক জনপ্রতিনিধি উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করেছে।

নুরুল হক নুর অভিযোগ করে বলেন, একটি মসজিদের জন্য তিন লাখ টাকা বরাদ্দ হলে দেড় লাখ টাকার কাজ হয়। দুই কোটি টাকার রাস্তার কাজ হয় এক কোটি টাকারও কম। ফলে বছরের ভেতরেই রাস্তায় গর্ত, মানুষের দুর্ভোগ। অটো উল্টে মানুষ মারা যাচ্ছে—এসবের কারণ কাজের অর্ধেকও বাস্তবায়ন না হওয়া।

তিনি বলেন, এসব অনিয়মের সঙ্গে অনেক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা কমিশন নেন। তবে তার দলের কর্মীদের ‘মানুষের জন্য জীবন উৎসর্গ করা সংগ্রামী মানুষ’ হিসেবে বর্ণনা করেন তিনি।

চর দখল, হয়রানি ও রাজনৈতিক প্রতিপক্ষকে ‘ফ্যাসিস্ট দোসর’ বা ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে অপবাদ দেওয়ার প্রবণতা বেড়ে গেছে বলেও মন্তব্য করেন নুর।

তিনি দাবি করেন, সম্প্রতি এক থানার ওসিকে তিনি স্পষ্টভাবে বলেছেন— রাজনৈতিক নির্দেশে নিরীহ মানুষকে গ্রেপ্তার করা বা হয়রানি করা যাবে না। প্রশাসনকে জনগণের স্বার্থে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে কৃষক–শ্রমিক–সাধারণ মানুষের আন্দোলনের ফলেই বিগত সরকারের পতন হয়েছে। এখন প্রয়োজন এমন একটি বাংলাদেশ গড়া—যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবার আইনি অধিকার, স্বাস্থ্য ও শিক্ষার সমান সুযোগ থাকবে এবং কাউকে অন্যায়ভাবে হয়রানি সহ্য করতে হবে না।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ বাঁশবাড়িয়া ইউনিয়ন আহ্বায়ক মফিজুর রহমান মাহফুজ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন শাখার সদস্য সচিব ইমরান হাওলাদার। অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ আসনে বিএনপি প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত এখনো স্থগিত রয়েছে। স্থানীয় রাজনীতিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান মামুনকে।

একাত্তর/আরএ
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর