ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত চার, আহত ২০

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

ভোলায় আলাদা সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমোহন ও বোরহানউদ্দিনে আলাদা এই সড়ক দুর্ঘটনা ঘটে।

লালমোহন ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুরে ভোলা বাস টার্মিনাল থেকে একটি বাসটি চরফ্যাসনের উদ্দেশে ছেড়ে আসে। দুপুর দুইটার দিকে লালমোহনের গাজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি রাস্তায় থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ তিন জন নিহত হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। 

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। তাবে নিহতেদর নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তাদের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায় বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অপরদিকে জেলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ণ্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও একজন।

নিহতের নাম সোহাগ। তিনি বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পাওটারি বাড়ির সেলিমের ছেলে।  

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, আহত ব্যক্তিকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর