দুমকিতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দুমকি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন—সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাওলাদার (৬৫), আবুল হোসেন (৬৮), মুছা (২২) ও হানিফ হাওলাদার (৬২)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুমকি গ্রামের আবুল হোসেন গংদের সঙ্গে সিদ্দিক মৃধা গংদের যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জেরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবুল হোসেনদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিক্যার কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলার বিষয়ে জানতে অভিযুক্ত সিদ্দিক মৃধার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পাওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর