পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

পিরোজপুরেরবৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মো. রাসেল হাওলাদার (৩৬)। তিনি মঠবাড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান,শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর রাসেল হাওলাদার ট্রান্সফরমার চুরি করার উদ্দেশে মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় নিহতের বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়া অবস্থায় ছিলো। পরে খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গভীর রাতে নিহত রাসেল ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠেছিলেন। সেখানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর