পিরোজপুরে আগুনে ১৪ দোকান ভস্মীভূত

আপডেট : ০৯ মে ২০২৬, ০৪:০১ পিএম

পিরোজপুরে একটি বাজারে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ধারনা, আগুনের তাদের ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এ ব্যাপারে মন্তব্য করতে পারেনি। 

শনিবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক একটা দিকে সদর উপজেলার শাড়িকতলা বাজারে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনের ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদিদোকান, চায়ের দোকান ও চটপটির দোকানসহ মোট ১৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে অনেক ব্যবসায়ী এখন দিশেহারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।

একাত্তর/এসি
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর