উৎপাদন শুরু, জাতীয় গ্রিডে মাতারবাড়ীর বিদ্যুৎ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ এএম

মহেশখালীর মাতারবাড়ীর ১২শ’ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে সেই বিদ্যুৎ যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার চাহিদা পূরণে এই বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানালেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার থেকে ৩৩ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মাতারবাড়ী। এখানেই নির্মাণ করা হয়েছে জাপানি প্রযুক্তির এই বিদ্যুৎ কেন্দ্র। ১২শ’ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। জাতীয় গ্রিডে যোগ হয়েছে প্রথম ইউনিটের পুরো ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ। 

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হয়েছে ৯৬ শতাংশ। চলতি বছরের শেষ দিকে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আর দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ মিলবে আগামী বছরের জুন থেকে।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানির নির্বাহী পরিচালক নাজমুল হক জানান, আমরা পরের মাসে ট্রায়াল রান দিবো। পরে ধাপে ধাপে বাকিগুলো হবে বলে আশা করছি।

বিদ্যুৎ কেন্দ্রে কয়লার জোগান দিতে নির্মাণ করা হচ্ছে আধুনিক একটি জেটি। মাতারবাড়ীর ধলঘাট এলাকায় এক হাজার ৩১ একর জমিতে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। এটির নির্মাণ শেষ হলে ৮ হাজার ২০০টি ই ইউ এস ক্ষমতাসম্পন্ন কনটেইনার বহনকারী জাহাজ এখানে নোঙর করতে পারবে। 

ফলে পণ্য নিয়ে সিঙ্গাপুর, কলম্বো আর মালয়েশিয়ার বন্দরে বাংলাদেশি ব্যবসায়ীদের আর অপেক্ষায় থাকতে হবে না।

মাতারবাড়ী প্রকল্পকে দেশের বিদ্যুৎ উন্নয়নে একটি অগ্রগতি বললেন, স্থানীয় সংসদ সদস্য। জানালেন এটি কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখবে।

কুতুবদিয়ার মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, আগামীদিনে ইকোনমি জোন, পর্যটন শিল্পসহ আরও উন্নয়ন হবে। আমাদের এ নিয়ে পরিকল্পনা আছে।

এমন বড় বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলেও জানান তারা।

একাত্তর/আরএ
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে  বিদ্যুৎ কেন্দ্রের স্ক্যাপ ইয়ার্ডে (ভাঙারি গোডাউনে) এই আগুন লাগে।
কয়লার অভাবে উৎপাদন বন্ধের প্রায় এক মাস পর শুরু হলে মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন। 
কয়লা সঙ্কটে বন্ধ হয়ে গেলো কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিটে উৎপাদন। বৃহস্পতিবার থেকে বন্ধ হওয়া পুরোপুরি আমদানি নির্ভর ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্র আবার...
কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে সমুদ্রপথে পাচারকালে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের বিদেশি বৈদ্যুতিক ক্যাবল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর