লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৪:৩৫ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড়ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল আলম (৫৫) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মৃধা বাড়ির বাসিন্দা। তিনি ঢাকায় ব্যবসা করতেন। অভিযুক্ত দেলোয়ার হোসেন মৃধা সাইফুলের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাইফুল ও তার ছোট ভাই দেলোয়ারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। এ নিয়ে শনিবার সকালে দেলোয়ার হুমকির অভিযোগ এনে রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর সন্ধ্যায় স্থানীয় কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান দেলোয়ার। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাইফুলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওই ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়।

তারা আরও জানায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সাইফুল আলমের অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই তিনি মারা যান। এ ঘটনার পর থেকে দেলোয়ারসহ তার অপর সহযোগীরা পলাতক রয়েছেন।

দেলোয়ার দাবি করেন, তার ভাতিজা তাকে আঘাত করতে গিয়ে বড় ভাই সাইফুলের মাথায় জখম করেন। পরে রক্তক্ষরণ শুরু হলে এতেই সাইফুলের মৃত্যু হয়েছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, রোববার সকালে দেলোয়ারকে প্রধান আসামি করে সাতজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী নাছিমা বেগম।

পুলিশ সুপার আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। 

একাত্তর/পিএজে/কেএসএইচ
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর