নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে জেল

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:২৩ পিএম

নোয়াখালীর চৌমুহনীতে শিয়ালে মাংস বিক্রি দায়ে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার বিকেলে বেগমগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল বাশার (৫৫) ঔষধি গুণাগুণ সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে শিয়ালের মাংস বিক্রি করছিলেন। বাশার সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামের   মৃত আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের  সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ জানান, বুধবার বিকেলে চৌমুহনী বাজারের ব্যাংক রোড এলাকায়  শিয়ালের মাংসকে ঔষধি গুণ সম্পন্ন মাংস বলে বিক্রি করছিলেন আবুল বাশার।

স্থানীয়দের মাধ্যমে এ সংবাদ পেয়ে বেগমগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের নেতৃত্বে র‌্যাব অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ -এর ৫৩ ধারায় অভিযুক্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

গোলাম মোর্শেদ আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়- আসামি আবুল বাশার অধিক মুনাফা লাভের আশায় অনেকদিন ধরেই শিয়ালের মাংস বিক্রি করে আসছিলেন।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর