বিএনপি দেশ এবং জাতির অর্জনকে ম্লান করতে চায়: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৪১ পিএম

বিএনপি দেশ এবং জাতির অর্জনকে ম্লান করতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজ ৬ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি তাদের কর্মীদের বলেছে, সমাবেশে আসার আগে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। তার মানেই বিএনপি সহিংসতা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। বিএনপি-জামায়াতের এ সমাবেশকে ঘিরে দেশবাসীর মনে নানারকম আশঙ্কা সৃষ্টি হয়েছে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তি, প্রগতি আর উন্নয়ন হাতে হাত ধরে চলে। তাই জনগণের জানমাল রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও রাজপথে থাকবে। যাতে করে বিএনপি কোন প্রকার অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ হোসাইন ও রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আমানত হোসেন প্রমুখ।

পরে রায়পুর আলীয়া মাদ্রাসার ৪ তলা নতুন ভবনের উদ্বোধন করেন। বিকেল ৫ টার দিকে রায়পুর মার্চেন্ট একাডেমিতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

একাত্তর/আরএ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর