নির্বাচনী আচারণবিধি ভঙ্গে জামায়াতের চার জনের কারাদণ্ড

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম

পটুয়াখালীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে গোপনে বৈঠক করার সময় জামায়াতের চার কর্মীকে আটক করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

শনিবার দুপুর দুইটার দিকে জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলি  ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দশমিনা উপজেলার রনগোপালদী গ্রামের আব্দুস সালাম (৬৭) গলাচিপা উপজেলার জংলা গ্রামের ইসা মিয়া (৪০), একই উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামের নাজিম উদ্দিন এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ঢেউয়ের তলা গ্রামের বিল্লাল তালুকদার (৩২)।

আটকদের কারাদণ্ড দেন নির্বাচন পর্যাবেক্ষণ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, কিছু লোক গোপন বৈঠকে একত্রিত হচ্ছিলো। ওই সময় থানা পুলিশ চার জনকে হাতেনাতে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) চার জনকে বেআইনি সমাবেশের দায়ে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। আলামত ও স্বীকারোক্তি থেকে জানা যায় অভিযুক্তরা জামায়াতের নেতাকর্মী। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর