ধারালো বটি দিয়ে কুপিয়ে তরুণকে হত্যা, আটক দুই

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে তার ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে একলাশপুর ইউনিয়নের হাজী ইসলাম মিস্ত্রিবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তরুণ ইসমাইল হোসেন আসিফ (২২) বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের সৈয়দ আলী পাটোয়ারী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একলাশপুর ইউনিয়নের হাজী ইসলাম মিস্ত্রিবাড়ির লোকমানের ঘরে প্রায় সময় বসে চার বন্ধুসহ আড্ডা দিতো আসিফ। এখানে বসে তারা নেশা করতো বলেও অভিযোগ স্থানীয়দের। অন্যদিনের মতো সোমবার সকালেও তারা একসাথে ওই ঘরে এসে একত্রিত হয়। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে ঘরের সামনে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে আসিফ। ওই সময় ঘরের ভিতরে থাকা তার চার বন্ধু বের হয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই আসিফ মারা যায়। নিহত আসিফ কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছিল।

নিহত আসিফের বড় বোন কুলসুম আক্তার অভিযোগ করে বলেন, আসিফ তার বন্ধু সৈকতসহ এলাকায় আড্ডা দিতো। আসিফের হাতের মূল্যবান মোবাইল ফোনটি নিতে তার বন্ধুরা তাকে হত্যা করেছে বলে তার ধারণা। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ধারালো বটি দিয়ে হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে দিয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য  লোকমান হোসেন ও হাসিনা বেগমকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর