চমেকে ৩০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ এএম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ৩০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। পরে চমেক হাসপাতালের জন্য প্রস্তাবিত বার্ন ইউনিটের নির্ধারিত জায়গা ঘুরে দেখেন তিনি। 

এসময় তিনি বলেন, চমেক হাসপাতালের ছাত্র হিসেবে আইসিইউ ইউনিট উদ্বোধন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এই ইউনিট ভূমিকা রাখবে। 

সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোববার প্রি-একনেক মিটিং এ বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই দ্রুত ১৫০ ওয়ার্ডের শয্যা বিশিষ্ট বার্ন ইউনিটের কাজ শুরু হবে। 

চট্টগ্রামের আগুনে কিংবা পুড়ে যাওয়া রোগীরা এতে উন্নত চিকিৎসা পাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বার্ন ইউনিটে অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ ও অপারেশন থিয়েটার (ওটি) সুবিধা থাকবে। 

একাত্তর/এসি
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের চিকিৎসা খাত চরম অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর