সিঁধ কেটে মা-মেয়েকে দল বেঁধে ধর্ষণ, স্বর্ণালংকার লুট

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়েকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এসময় অভিযুক্তরা লুটও করেছেন, দাবি ভুক্তভোগীদের।

সোমবার দিনগত রাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযুক্তদের আটকেরও চেষ্টা চলছে।

ভুক্তভোগী নারীর বয়স ৩০, তার মেয়ের বয়স ১২। তাদের দাবি, রাতে ঘরের সিঁধ কেটে তিনজন প্রবেশ করে দল বেঁধে ধর্ষণের পর যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ধর্ষণের শিকার নারী জানান, তার স্বামী দিনমজুর। তিনি তিন থেকে চারদিন পর পর বাড়িতে আসেন। তাই ঘটনার দিন মা-মেয়েই শুধু ঘরে ছিলেন।

এদিকে ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর