সিঁধ কেটে মা-মেয়েকে ধর্ষণে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম

নোয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাদির হানিফ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল খায়ের মুন্সি। তিনি জেলার সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একই সঙ্গে তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

এর আগে নির্যাতনের শিকার নারী (৩০) বাদি হয়ে মুন্সি মেম্বারকে প্রধান আসামি, একজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা করেছেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন বলেন, তাকে সদর থেকে চরজব্বার থানায় আনা হবে। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ভুক্তভোগী নারী অভিযোগ, সোমবার দিবাগত রাতে ঘরের সিঁধ কেটে তিন জন প্রবেশ করে তাকে ও ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে। পর যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। 

চরজব্বর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর