চকরিয়ায় কাভার্ডভ্যান-মিনিবাস সংঘর্ষ, নিহত দুই

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে রাস্তার পাশের চাষের জমিতে ছিটকে পড়ে। এতে দুই গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তর হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

হাইওয়ে পুলিশ জানায়, ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরো কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ওসি মোহাম্মদ আলী বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহন নামক একটি বাস বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হন আরও চারজন। আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

তিনি আরো বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। 

এআর
কক্সবাজারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের চালক ও আট মাস বয়সী এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ দুই বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এতে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
কক্সবাজারে রেলওয়ের এক স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে অর্ধলক্ষের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে তিনটি হাসপাতালে চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর