ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই: ইসি আনিছুর

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম

প্রার্থীদের আচরণবিধি মেনে সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা চালানোর আহবান জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই। তাই ভোটের ফল যা হয় তা মেনে নিতে আহবান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের প্রার্থীদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আনিছুর। 

আলোচনা সভায় তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, এই নির্বাচনও দেশি বিদেশি সংস্থা পর্যবেক্ষণ করছে। এটিও জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ।

বিগত নির্বাচনে পাঁচ কেন্দ্রের ভোটের ফল নিয়ে একটি বিতর্ক হয়েছে এবং একটি ফোনকল এসেছে যাতে ফল প্রকাশে বিলম্ব হয়েছে- এমন অভিযোগের তাৎক্ষণিক প্রতিবাদ করে তিনি বলেন, এমন কিছুই হয়নি। এটা ভুল ধারণা। আমরা কেউ রিটার্নিং কর্মকর্তাকে কল করিনি। এবার পর পর সকল কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হবে। এবং রিটার্নিং কর্মকর্তার কোন সমস্যা হলে বা জরুরী প্রয়োজন হলে তিনি বাইরে যাবেন। এসময় তার পরের দায়িত্বে যিনি থাকবেন তিনি তা প্রকাশ করবেন। সুতরাং বিতর্কের সুযোগ নেই। 

স্থানীয় সংসদ সদস্য (আ ক ম বাহাউদ্দিন বাহার) বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন এবং তিনি একটি প্রতীকের পক্ষেও প্রচারণা করছেন- প্রার্থীদের এ অভিযোগ প্রসঙ্গে ইসি বলেন, তিনি এই এলাকার ভোটার। তিনি যা করতে পারবেন আর যা করতে পারবেন না, তা নির্বাচন আচরণবিধিতে লেখা আছে। তিনি যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তিনি অভিযুক্ত হবেন। 

সভা দুইটি শেষে সাংবাদিকদের ইসি আনিছুর বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এর চেয়ে ভালো জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয়। পাকিস্তানের গণতন্ত্রের তুলনায় আপনারা কত ভালো আছেন! জাতীয় সংসদের অধিবেশন ডাকার কথা প্রেসিডেন্টের ডেকে ফেলেছে জাতীয় সংসদ সচিবালয়। হয় এটা? কিন্তু হচ্ছে ওই দেশে। সেই তুলনায় আমরা কতটা ভালো আছি।

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। এবার ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ নির্বাচনে।

 

একাত্তর/জো
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর