পুরোপুরি নেভেনি এস আলমের চিনি কলের আগুন

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৯:৩২ এএম

১৬ ঘণ্টারও বেশি সময় পার হলেও পুরোপুরি নেভেনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার মিলের গুদামের আগুন। মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের দশটি ইউনিট এখনও আগুন নেভানোর কাজ করছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, সোমবার বিকেল চারটার দিকে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত সাড়ে দশটার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে, তবে আগুন পুরোপুরি নেভানো যায়নি।

এদিকে রাতে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের সঙ্গে আগুন নেভাতে যোগ দেয় বাংলাদেশ বিমান, নৌ ও সেনাবাহিনীর দল।

আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে।

কারখানা সূত্র জানায়, কর্ণফুলী ইছানগর এলাকায় এস আলম সুগার রিফাইনারি মিলে পিছনের অংশে প্রথমে আগুন লাগে। ক্রমে তা ছড়িয়ে পড়ে অপরিশোধিত চিনি রাখার গুদামে।

মিলটিতে বিভিন্ন ইউনিটে তিন শিফটে শ্রমিকরা কাজ করলেও, আগুন লাগা গুদামটিতে অধিকাংশ কাজই যান্ত্রিক উপায়ে সম্পন্ন হতো বলে কম শ্রমিক কাজ করতো।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অপরিশোধিত চিনি বাইরে থেকে গুদামে নিয়ে যাওয়ায় বেল্টের অংশে প্রথমে তারা আগুন দেখতে পান। পরে তা পুরো গুদামের জুড়ে ছড়িয়ে পড়ে।

এস আলম গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সালের দাবি, সেখানে এক লাখ মেট্রিক টনের মতো অপরিশোধিত চিনি ছিলো। এর বাইরে আরও পরিশোধিত চিনি ছিলো। এগুলো রমজানের জন্য ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিলো। এখানে পরিশোধিত হয়ে মার্কেটে যাওয়ার কথা ছিল। সব মিলিয়ে কী পরিমাণ চিনি ছিলো, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ, চার লাখ মেট্রিক টন ধারণক্ষমতার ইউনিট এটি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। তবে বিষয়টি আগুন নিয়ন্ত্রণে আসার পর নিশ্চিত হওয়া যাবে।

ক্ষয়ক্ষতির ব্যাপারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

একাত্তর/আরএ
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর