ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০১:১৬ পিএম

লক্ষ্মীপুরে একটি ডাম্প ট্রাক ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং ট্রাকচালক ও আরেক শ্রমিক আহত হয়েছেন । রোববার সকালে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল মহাসড়কে (মজু চৌধুরীর হাট সড়ক) জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত ডাম্প ট্রাকের চালক রুবেল ও শ্রমিক সাগরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ডাম্প ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিলো। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাইড্রলিক পিকআপের সঙ্গে ডাম্প ট্রাকটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শ্রমিক রহিম মারা যান। ট্রাকচালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম জানান, একজনকে মৃত অবস্থায় পেয়েছেন তারা। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে সাগর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর