স্ত্রীর সঙ্গে জলদস্যুর কবলে থাকা নাবিকের যোগাযোগ

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৬:৩৯ পিএম

সোমালিয়ান জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজসহ ২৩ নাবিকের মধ্যে একজন ইব্রাহিম খলিল উল্লাহ বিপ্লব তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। বুধবার সকালে স্ত্রীর ফোনে কল করে তার সঙ্গে কথা বলেন তিনি।

বিপ্লবের ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূইয়া ইউনিয়নের মুমারিজপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। ফেনী শহরের নাজির রোডে ভাড়া বাসায় থাকে তার পরিবার।

বিপ্লবের স্ত্রী উম্মে সালমা জানান, জাহাজ জলদস্যুর কবলে পড়ার খবর শোনার পর থেকে উদ্বিগ্ন পুরো পরিবার। সকালে বিপ্লবের সঙ্গে কথা হয় তার।  হঠাৎ স্বামীর ফোন পেয়ে একটু স্বস্তি পেয়েছে পরিবার। তবে, খুব বেশিক্ষণ কথা বলার সুযোগ হয়নি বলে জানান তিনি।

তিনি জানান, জলদস্যুরা আটকের পর মোবাইল ফোন নিয়ে গেলেও ব্যাগে থাকা একটি পুরনো ভাঙা মোবাইল দিয়ে কল করেছেন তিনি। কথা বলা পর্যন্ত তারা নিরাপদে ছিলেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, জলদস্যুরা তাদের সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিপ্লব। তবে খারাপ ব্যবহার করছে না। দুই ছেলে রেদওয়ান ও রিহানের কথা জানতে চান তিনি। তাদের ভালোমতো দেখে রাখার কথাও বলেন তিনি। দোয়া চান নিজের জন্য এবং পরিবারের সবাইকেও তার কথা জানাতে বলেন।

একপর্যায়ে বিপ্লব ফোনে কথা বলছে বুঝতে পেরে সে ফোনটিও কেড়ে নেয় জলদস্যুরা। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। 

বিপ্লবকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবি জানান তার স্ত্রী।

কয়লা বোঝাই করে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশে কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। এরপর জাহাজটিকে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদ আলম।

 

একাত্তর/জো
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর