চাঁদপুরের ৭০ মণ জাটকা জব্দ, ১৪ জনের কারাদণ্ড

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৭:৫৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর এলাকা থেকে দুই হাজার ৮০০ কেজি (৭০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার ভোর চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকায় তিনটি কাঠের ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। 

পরে দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিক এসবি সাত্তারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে জব্দ করা জাটকাগুলো বিতরণ করা হয়।

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অংশ নেন। 

এদিকে চাঁদপুরে  নিষেধ অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলাতানা।

বিকেলে এ তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ১০টা থেকে সোমবার ভোর সাড়ে তিনটা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর মোহনা, রাজরাজেশ্বর, লালপুর ও দাসাদী এলাকায় জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় জাটকা ধরার দায়ে দাসাদী এলাকা থেকে ১৫ জন জেলেকে আটক, ৭৫ হাজার মিটার কারেন্টজাল, জালে জড়ানো ১২০ কেজি জটাকা এবং একটি কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জাটকা দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, সদর উপজেলা সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো. জসিম উদ্দিনসহ কোস্টাগার্ড ও নৌ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

একাত্তর/এসি
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর