কুয়াকাটা সৈকতে বড় দুটি মৃত কচ্ছপ, গায়ে আঘাতের চিহ্ন

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০১:৪১ পিএম

গায়ে আঘাতের চিহ্ন নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে বিশাল আকারের দুটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। অলিভ রিডলে প্রজাতির জলপাই রঙের কচ্ছপ দুটি উদ্ধারের পর নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে জোয়ারে কুয়াকাটার পশ্চিম সৈকত বালুচর থেকে মৃত কচ্ছপ দুটি উদ্ধার করা হয়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, প্রতিটি কচ্ছপের ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি করে। কচ্ছপ দুটির  শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, কচ্ছপ দুটি শরীরের ওপরের অংশে ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করায় এগুলো মারা গেছে।  রাতেই কচ্ছপ দুটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেয়া হয়েছে। 

তিনি জানান, গত কয়েক বছর আগে ডিম পাড়ার অভয়াশ্রম তৈরি করা হলে কুয়াকাটায় বিশাল বিশাল কচ্ছপ ভেসে এসেছিল। কিন্তু পর্যটক ও স্থানীয় গ্রামবাসীর অবহেলায় সেই অভয়াশ্রম এখন উন্মুক্ত ভ্রমণ স্পটে পরিণত হয়েছে। তাই এখানে জীবিত কচ্ছপ খুব একটা দেখা যাচ্ছে না। 

পটুয়াখালী ইকোফিশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি  বলেন, কুয়াকাটায় ভেসে আসা মৃত কচ্ছপ দুটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। অলিভ রিডলে প্রজাতির এই কচ্ছপগুলো ৫০ থেকে ৮০ বছর বেঁচে থাকে। এদের প্রধান খাবার জেলিফিশ। গত কয়েকদিন ধরে  কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে প্রচুর জেলিফিশ ভেসে আসে। এ জেলিফিশ খেতে এসে এগুলো মারা পরতে পারে। 

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর