ঈদে অপরাধ কমাতে মহাসড়কে বসেছে পুলিশ চৌকি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পিএম

ঈদ সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ১০ পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সাদাপোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের।

বুধবার থেকে শুরু হওয়া এ তল্লাশি অভিযান পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ মহাসড়কে চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তল্লাশি চৌকিতে পুলিশ সদস্যরা বিভিন্ন পরিবহন থামিয়ে গাড়ির ভেতরের অংশে খুঁজে দেখছেন। তাছাড়া প্রয়োজনে যাত্রী ও চালকদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। অনেক সময়ই জানতে চাওয়া হচ্ছে যাত্রীদের পরিচয় ও গন্তব্য।

এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে। তাদের দাবি, এর ফলে কমবে অপরাধ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঈদ সামনে রেখে বিভিন্ন অপরাধীরা সক্রিয় হয়। তাই অপরাধ নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তল্লাশি চৌকিগুলো থাকবে।

তিনি জানান, উপজেলার হারবাং ভাণ্ডারীর ডেবায়, ইনানী রিসোর্ট, হারবাং বাজার, বরইতলি নতুন রাস্তার মাথা, খুটাখালী বাজারে, মালুমঘাট স্টেশন, ডুলাহাজারা রিংভং, পৌরশহরের জনতা মার্কেট, পৌরবাস টার্মিনালে চৌকি বসানো হয়েছে।

একাত্তর/আরএ
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর