রান্নাঘরের আগুনে পুড়লো ১০ বাড়ি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০:০০ এএম

চাঁদপুরের হাজীগঞ্জে আগুন লেগে ১০ বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

রোববার বিকেলে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কোনো এক বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

যে ১০ জনের বাড়ি পুড়েছে তারা হলেন- হানিফ শেখ, শাহাদাত শেখ, রব শেখ, কালু শেখ, জাকির শেখ, সাদ্দাম শেখ ও জসিম শেখ।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই দরিদ্র। ঈদের আগে বাড়ি পোড়ায় তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেন।

সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান সোহেল জানান, আগুনের ঘটনায় পরনের জামা ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেনি পরিবারগুলো।

আগুন লাগার এক ঘণ্টা পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সাত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি ঘর।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আগুনের ঘটনায় উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ১০ বস্তা চাল ও ৩০টি কম্বল দেয়া হয়েছে। আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার টাকা দিয়েছি।

একাত্তর/আরএ
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর