চাপ বাড়লেও ভোগান্তি নেই, দৌলতদিয়ায় স্বস্তির ঈদযাত্রা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৫২ এএম

প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল থেকে নিজ নিজ গ্রামে ফিরছে মানুষ। এর ফলে চাপ বেড়েছে ফেরিঘাটগুলোতেও।

সোমবার সকাল থেকে বাড়ি ফেরা মানুষের চাপ দেখা গেছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে।

এসময় প্রায় প্রতিটি ফেরিতে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ভেঙে আসা যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তবে, ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তারা প্রত্যাশা করছেন বাকি দিনগুলোতেও ভোগান্তিহীন যাত্রার সুযোগ মিলবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এই নৌ-রুটে ১৭টি ফেরি চলাচল করছে।

একাত্তর/আরএ
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে ২৬ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসন। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য দায়ি সুনির্দিষ্ট ব্যক্তি ও...
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় কোনো নিখোঁজ দাবি না থাকায় উদ্ধার অভিযান শেষে পল্টুনটি সরানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পল্টুনটি সরানো হয়।
ম্যাচ শুরুর আগে বুক চিতিয়ে অধিনায়ক হামজা চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, সাফে আমরাই ফেবারিট! সেই হুংকার যে কোনো ফাঁকা বুলি ছিল না, সবুজ ঘাসের গালিচায় দুর্দান্ত ফুটবল খেলে তার ষোলোআনা প্রমাণ দিল বাংলাদেশ...
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন...
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর