লক্ষ্মীপুরে গভীর রাতে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার অভিযোগ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১০:৫০ এএম

লক্ষ্মীপুরে গভীর রাতে ছাত্রলীগের চার কর্মীর ওপর আতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় গুলি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন আহত ওই ছাত্রলীগ কর্মীরা।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার যদির পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতারা হলেন- চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী সজিব, ছাত্রলীগ কর্মী সাইফুল পাটওয়ারী, সাইফুল ইসলাম জয় ও রাফি। তারা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, অতর্কিত তাদের ওপর হামলা করা হয়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই আহত সজিব, সাইফুল পাটওয়ারী ও সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত রাব্বিকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন, দীর্ঘদিন থেকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী বাবলুর সঙ্গে আমার বিরোধ। তার দাবি, এর জেরে আমার লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন জানান, হামলা ও মারামারির ঘটনায় আহতের হাসপাতালে নেওয়া হয়েছে। 

একাত্তর/এসি
ঈদ উপলক্ষে উপহার গ্রহণ বড়ো বিষয় নয়, উপহার দিয়ে শহীদ পরিবারের ঋণ শোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম এবং...
লক্ষ্মীপুর জেলা কারাগারের বড়ো লোহার গেট। ওপাশে বন্দি জীবন, এপাশে স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতার স্বাদ নেই স্কুলড্রেস পড়া দুই শিশুর চোখে। একজন পঞ্চম শ্রেণির, অন্যজন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।...
লক্ষ্মীপুরে তরুণ এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, আগের রাতে তাদের ফোন করে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়েছিলো। কিন্তু সকাল হতেই পাওয়া যায় মরদেহ।
লক্ষ্মীপুরে নিজের ছোট ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখমের পর ছাদ থেকে লাফিয়ে সাবেক এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর