কক্সবাজারে পুরনো দ্বন্দ্ব রূপ নিলো সহিংসতায়, নিহত দুই

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১০:০৩ এএম

কক্সবাজারে আগের শত্রুতার জেরে সহিংস হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত আটটার দিকে জেলার চকরিয়ার মানিকপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ সেলিম (৪৪) এবং একই এলাকার সালামের ছেলে মোহাম্মদ শফি (৪৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকপুর এক নম্বর ওয়ার্ডের মেম্বার জাহেদুল ইসলামের সঙ্গে নিহত সেলিমের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার রাতে নবীন ক্লাবের সামনে মেম্বার জাহেদের নেতৃত্বে সেলিমের ওপর হামলা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে শফিককেও কুপিয়ে জখম করা হয়। 

পরে ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় আহত দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন এবং শফিককে চট্টগ্রামে রেফার করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর