চতুর্থ দিনের বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৫ পিএম

বাস-মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চতুর্থ দিনের দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধসহ ক্লাস-পরীক্ষা বর্জন করছে চুয়েট শিক্ষার্থীরা। এতে ঐ সড়কে চলাচলকারী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহতের ঘটনায় সোমবার রাত থেকেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, শীঘ্রই চুয়েটে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে । এছাড়া শিক্ষার্থীদের জন্য একমাসের মধ্যে নতুন দুইটি বাস সংযোজন করা হবে।

‘তবে এ বিষয়টি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। কেনো না এতোদিন গাড়ি কেনার জন্য তহবিল পাশ হয়নি। এখন হয়েছে মাস খানেকের মধ্যে অ্যাম্বুলেন্স আর বাস কেনা হবে,’ যোগ করেন তিনি।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ক্ষতিপূরণের সাত লক্ষ টাকা অনেক কম। এছাড়া তারা ১০ দফা দাবি পূরণের লিখিত আশ্বাস চান। তা না হলে আন্দোলন চলবে।

এদিকে বৃহস্পতিবারই প্রশাসনের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানালেন শিক্ষার্থীরা।

গত সোমবার বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের চাপায় নিহত হন মোটর সাইকেল আরোহী চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও ২১তম ব্যাচের তৌফিক হোসেন।

দুর্ঘটনায় আহত হন জাকারিয়া হিমু নামে আরেক শিক্ষার্থী। তিনি একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ছাত্র মৃত্যুর ঘটনায় ঘাতক চালককে রাঙ্গুনিয়া থেকে আটক করেছে পুলিশ।

দুই ছাত্র নিহত ও একজনের আহতের ঘটনায় সোমবার রাতেই চুয়েট শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে নানা কর্মসূচি পালনে কাপ্তাই এর সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে মানুষ। বুধবারও একই কর্মসূচি চালিয়ে যায় তারা। 

আরবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে জানাজা শেষে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে...
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়িতে এখন শোকের মাতম। মেধাবী এই শিক্ষার্থীর অকাল ও নৃশংস মৃত্যুতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা...
কুষ্টিয়ার খোকসায় উপজেলায় মক্তব থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চার নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজন এবং বাকি তিনজন হাসপাতালে নেয়ার পর মারা যান। 
রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর