মাদারীপুরে দাদা-দাদীর কবরের পাশে চিরনিদ্রায় বৃষ্টি

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে জানাজা শেষে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার গোবিন্দপুর উত্তর কান্দি উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা শাবাব, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবসহ প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে দুপুর একটা ১৫ মিনিটে বৃষ্টির মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছালে এক নজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। স্বজনরা জানান, উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো বৃষ্টির এমন অকাল মৃত্যু তারা মেনে নিতে পারছেন না।

পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদা সুলতানা বৃষ্টি শুরু থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ২০১৪ সালে ঢাকার নাহার একাডেমি হাইস্কুল থেকে এসএসসিতে এবং পরে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পান। এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তরে ভর্তি হন।

স্নাতকোত্তর শেষ হওয়ার আগেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পূর্ণ বৃত্তিতে পিএইচডি করার সুযোগ পান তিনি। ২০২৫ সালের ২৫ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

চলতি বছরের ১৭ এপ্রিল বৃষ্টি এবং একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বৃষ্টির বাবা জহির উদ্দিক আকন কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক আশা নিয়ে একমাত্র মেয়েকে বিদেশে পাঠিয়েছিলাম। সে ডক্টরেট ডিগ্রি নিয়ে ফিরবে বলে আমরা গর্ব করতাম, কিন্তু আজ সে লাশ হয়ে ফিরল। আমি এই হত্যার বিচার চাই।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা শাবাব বলেন, বৃষ্টির অকাল প্রয়াণে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। প্রশাসন সব সময় বৃষ্টির পরিবারের পাশে থাকবে।

এদিকে বৃষ্টি ও লিমনের হত্যাকাণ্ডের ঘটনায় হিশাম আবুঘরবেহ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। হিশাম ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং লিমনের রুমমেট ছিলেন। শোকের আবহে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত এই দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে।

একাত্তর/এসি
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর