মিয়ানমারে সামরিক প্রশিক্ষণ নেয়া দুই রোহিঙ্গা যুবক আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:৫২ পিএম

রাইফেলের বুলেটসহ মিয়ানমারে সামরিক প্রশিক্ষণ নেয়া দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। তাদের কাছে মোট ১৭টি বুলেট পাওয়া গেছে।

শনিবার সকাল ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে অভিযুক্ত আটক করা হয় বলে জানিয়েছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী।

আটক দুই রোহিঙ্গা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের কেফায়েত উল্লাহ (১৯) ও নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নং ক্লাস্টারের আনোয়ার মোস্তফা (১৮)।

ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, তথ্যের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ। এসময় ওই দুইজনকে সন্দেহ হলে তাদের তল্লাশি করে বুলেট উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমার থেকে আনা বুলেটগুলো তারা রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন।

অভিযুক্তরা পুলিশকে আরও জানান, ১৯ এপ্রিল তারা দালালের মাধ্যমে মিয়ানমারের মংডু জেলার মিয়ানমার সেনাবাহিনীর বুচিডং ক্যাম্পে যায়। সেখানে সেনাবাহিনী তাদের জিথ্রি রাইফেল চালানোর প্রশিক্ষণ দেয়। সেনাবাহিনীর পক্ষে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করার জন্য তাদের প্রশিক্ষণ দেয়া হয়।

তবে, মিয়ানমার সেনাবাহিনীর ক্যাম্পে সাতদিন থাকার পর তারা পালিয়ে চলে আসে।

ওসি জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত দুইজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/আরএ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর