আশুগঞ্জে দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ

আপডেট : ০৪ মে ২০২৪, ০৯:৪৫ পিএম

পানি সরবরাহের পাইপলাইনে ময়লা আটকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। 

শুক্রবার রাতে ঝড়ের সময় পাইপ দিয়ে ময়লা ঢুকে পড়ে পাওয়ার প্লান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি ইউনিট উৎপাদনে রয়েছে। এর মধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন (নর্থ ও সাউথ) এই দুইটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপলাইন দিয়ে পানি আনতে হয়। 

শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপ দিয়ে ময়লা ঢুকে পড়ে। এতে করে পাওয়ার প্লান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। 

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, সক্ষমতা অনুযায়ী উৎপাদন স্বাভাবিক করতে পাইপের মেরামত কাজ চলছে। আশা করা হচ্ছে রাতের মধ্যেই নর্থ ও আগামী ২/১  দিনের মধ্যেই সাউথ স্টিম টারবাইনে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর