মৈত্রী ও ধূমকেতু এক্সপ্রেস এক লাইনে, অল্পের জন্য রক্ষা

আপডেট : ০৪ মে ২০২৪, ০৯:২০ পিএম

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের ভুলে একই লাইনে দুই ট্রেন প্রবেশের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মৈত্রী ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের অন্তত সহস্রাধিক যাত্রী। 

শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পে নিয়োগ পাওয়া সাত জন অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার ও বেশ কয়েকজন পয়েন্টম্যান শুক্রবার বঙ্গবন্ধু রেলওয়ে সেতু পশ্চিম স্টেশনে যোগদান করেন। তারাই মূলত স্টেশনের সঙ্গে সমন্বয় করে এনালগ পদ্ধতিতে লাইন নিয়ন্ত্রণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় দুপুর দুইটা ১৫ মিনিটে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন নতুন নির্মিত পাঁচ নম্বর লাইনে প্রবেশ করে অপেক্ষমাণ অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন চার নম্বর লাইনে প্রবেশ করানোর নির্দেশনা দেওয়া হয়। 

কিন্তু দায়িত্বে থাকা স্টেশন মাস্টার খায়রুল আলম ও পয়েন্টম্যান ভুল করে পাঁচ নম্বর লাইনে প্রবেশ করান। এ সময় চালক একই লাইনে আরেকটি ট্রেন দেখতে পেয়ে কন্ট্রোল এবং স্টেশনের সঙ্গে যোগাযোগ করে ট্রেন থামিয়ে ফেলেন। এতে আগে থেকে পাঁচ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা মৈত্রী এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেন মুখোমুখি সংঘর্ষের হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়।

বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের স্টেশন মাস্টার খায়রুল আলম জানান, প্রকল্পের সিনিয়র পয়েন্টম্যান আলমগীরকে চার নম্বর লাইনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন প্রবেশ করানোর নির্দেশনা দিলে সে ভুলবশত পাঁচ নম্বর লাইনে ট্রেন প্রবেশ করান। তবে একই লাইনে আরেকটি ট্রেন দেখতে পাওয়ায় চালক ট্রেন থামিয়ে ফেলেন। তাই কোনো দুর্ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ জানান, একই লাইনে দুটি ট্রেন প্রবেশের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। তারা সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দাখিলের পাশাপাশি যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর